বাংলাদেশের স্বাস্থ্য সেবাকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ -নাটোরে দুলু
মোঃ রাশেদুল ইসলাম,নাটোর-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা।
৩১ দফার মধ্যেও আছে এই স্বাস্থ্য সেবা আজকে বাংলাদেশের স্বাস্থ্য এই মন্ত্রণালয়কে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ কাজ না করে ওষুধ সরবরাহ না করে শত শত হাজার হাজার টাকা লুটপাট করে এদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো যে আমাদের নেতা তারেক রহমান সাহেব এই ৩১ দফার মধ্যে স্বাস্থ্য খাতের উন্নয়নের মধ্যে আপনাদের চিকিৎসা সেবা সবকিছুই কিন্তু তিনি উল্লেখ করে রেখেছেন। ৩১ এর মধ্যে ২৬ তম দফায় আপনাদের কথা উনি উল্লেখ করেছেন। অতএব আমরা বিশ্বাস করি আগামী দিনে বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে অবশ্যই পল্লী ডাক্তারদের মূল্যায়ন তারেক রহমান , পল্লী ডাক্তারদের উন্নয়ন বিএনপি করবে।
তিনি আজ সেমবার দুপুরে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের এর ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম,নাসিম উদ্দিন নাসিম, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের উপদেষ্টা গোলাম সারোয়ার সহ সভাপতি ডাঃ এম ও আজিজ সহ দলের নেতা কর্মিরা।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































